Wednesday, March 23, 2016

House Of Cards Season 4

IMDB Rating: 9, Rotten Tomatoes: 84%
Cast: Kevin Spacey, Robin Wright, Micheal Kelly

পাপ বাপকেও ছাড়ে না। এটা ধ্রুব সত্য।

দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে নির্বাচিত হবার পর একথা রীতিমত ভুলেই গিয়েছিলেন ফ্র্যাঙ্ক আন্ডারউড ও তার স্ত্রী ক্লেয়ার আন্ডারউড।

নিজের চারপাশের যাদেরকে ভয়ভীতি দেখিয়ে, ব্ল্যাকমেইল করে, ঘুষ দিয়ে কাজ আদায় করে নেবার পর জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছিলেন প্রেসিডেন্ট, সেই তারাই আবার হঠাৎ করে ক্ষমতার পালাবদলের ঠিক মধ্য সময়ে হয়ে ওঠে তুরুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাস।

এদিকে ফার্স্ট লেডির ভাবনার রূপও কেমন যেন।

ফার্স্ট কাপলের (প্রেসিডেন্ট ও তার স্ত্রী) নিজেদের মধ্যকার সম্পর্কের টানা পড়েনের পাশাপাশি ক্ষমতার দ্বন্দ্ব ও ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টার এক প্রতিচ্ছবি এবার দেখতে পাবেন এই সিজনে।

খারাপ লাগবে না আশা রাখি।

Friday, March 20, 2015

House of Cards (Season 3- 2015)

IMDB Rating: 9.1, Rotten Tomatoes: 76%, Metacritic: 76%
Cast: Kevin Spacey, Robin Wright

“রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই”

বহুল প্রচারিত ও উচ্চারিত একটি কথা। এই টিভি সিরিজের প্রথম ২ সিজন যারা দেখেছেন, তারা “ইউএস প্রেসিডেন্সিয়াল রাজনীতি” আদতে কেমন হয় তা বোধকরি বেশ ভালই বুঝতে পেরেছেন।

কিন্তু এবারের কিস্তি কিঞ্চিৎ ভিন্ন।
-      
   দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী মানুষটাও একটা সময়ে অসহায় বোধ করতে পারেন।
-      ক্ষমতার লোভ একজন নীতিবান আইনরক্ষককে হিংসাত্মক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেই পারে।
-      ভালবাসা এমন এক ব্যাপার, যা কিনা পেশাগত কারণে রীতিমত রোবোটিক জীবন যাপনে অভ্যস্ত 
    একজন রাজনীতিবিদের ভাবনাচিন্তাকেই পরিবর্তিত করে দিতে পারে।
-      কাউকে ভয়ভীতি দেখিয়ে আর যাই হোক, চিরস্থায়ী নিয়ন্ত্রণ করা যায় না।

এমনই কিছু বিষয় আবিষ্কার করবেন এবার। ইউএস প্রেসিডেন্ট চরিত্রে কেভিন স্পেসির অনবদ্য অভিনয় আর ফার্স্ট লেডি চরিত্রে রবিন রাইটের অফ দ্য ট্রাক উপস্থিতি এই সিজনকে দিয়েছে আরেক মাত্রা।

অফ টপিক- রবিন রাইটের প্রেমে পড়ে যাচ্ছি দিনকে দিন, মাইরি।

এনিওয়ে, দেখতে পারেন।
আশা করি হতাশ হবেন না।

পার্সোনাল রেটিং- ৯.৩