Wednesday, March 23, 2016

House Of Cards Season 4

IMDB Rating: 9, Rotten Tomatoes: 84%
Cast: Kevin Spacey, Robin Wright, Micheal Kelly

পাপ বাপকেও ছাড়ে না। এটা ধ্রুব সত্য।

দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে নির্বাচিত হবার পর একথা রীতিমত ভুলেই গিয়েছিলেন ফ্র্যাঙ্ক আন্ডারউড ও তার স্ত্রী ক্লেয়ার আন্ডারউড।

নিজের চারপাশের যাদেরকে ভয়ভীতি দেখিয়ে, ব্ল্যাকমেইল করে, ঘুষ দিয়ে কাজ আদায় করে নেবার পর জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছিলেন প্রেসিডেন্ট, সেই তারাই আবার হঠাৎ করে ক্ষমতার পালাবদলের ঠিক মধ্য সময়ে হয়ে ওঠে তুরুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাস।

এদিকে ফার্স্ট লেডির ভাবনার রূপও কেমন যেন।

ফার্স্ট কাপলের (প্রেসিডেন্ট ও তার স্ত্রী) নিজেদের মধ্যকার সম্পর্কের টানা পড়েনের পাশাপাশি ক্ষমতার দ্বন্দ্ব ও ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টার এক প্রতিচ্ছবি এবার দেখতে পাবেন এই সিজনে।

খারাপ লাগবে না আশা রাখি।

No comments:

Post a Comment