কিংবদন্তীতুল্য ড্রাগস ব্যারন পাবলো এসকোবারের নাম শোনেননি, এমন মানুষের সংখ্যা বেশ কম। ২০ বছর ধরে কোকেনের ব্যবসা করার মধ্য দিয়ে প্রায় ৩০ বিলিয়ন ডলার আয় করা এই ড্রাগ লর্ডকে বলা হয় দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ধনী অপরাধী।
'৯০ এর দশকের একদম শুরুতে দুনিয়ার সবচেয়ে ধনী ১০ ব্যক্তির লিস্টে স্থান করে নিয়েছিলেন ইনি। একসময় ইউএসএতে সাপ্লাই হওয়া কোকেনের ৮০% যেত তার কাছ থেকে। প্রায় ৪০০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী পাবলো এসকোবারকে ১৫ মাসের সার্চ অপারেশন শেষে ১৯৯৩ সালের ২ ডিসেম্বর গুলি করে হত্যা করে কলাম্বিয়ান ন্যাশনাল পুলিশ।
এই নেটফ্লিক্স অরিজিনাল সিরিজে আপনি দেখতে পাবেন এসকোবারের উত্থান ও পতন। সিজন ওয়ান অলরেডি শেষ, সিজন টু আসছে সেপ্টেম্বরের ২ তারিখে।
পার্সোনাল রেটিং এখনও পর্যন্ত ৮.৫

