Thursday, August 17, 2017

The Night Manager (2017) Mini TV Series (6 Episodes)

IMDB Rating: 8.2, Rotten Tomatoes: 93%
Starring: Tom Hiddleston, Hugh Laurie, Elizabeth Debicki
অস্ত্র ব্যবসা হচ্ছে দুনিয়ার সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটা। যে পক্ষই হোক না কেন, অর্থযোগ থাকবেই। আর যত বেশি যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব, ফ্যাসাদ; তত লাভ। বেচাবিক্রি তত বেশি !!
কে বা কারা যেন কায়রোর আন্দোলনের ডামাডোলের ফাঁকে নিজেদের স্বার্থ হাসিল করতে ভুয়া কাগজপত্র ব্যবহার করে বেআইনি অস্ত্র কেনাবেচা করছে। কে কিনছে সবাই জানে, কিন্তু যে বিক্রি করছে তাকে সবাই চিনলেও এই বিজনেস ডিলে যে সেও জড়িত তার কোন প্রমাণ নেই।
প্রাক্তন আর্মি অফিসার জোনাথন পাইনের কাছে ঘটনাচক্রে কিছু প্রমাণ চলে এসেছে। কিন্তু একটা বিলাসবহুল হোটেলের নাইট শিফট ম্যানেজার হিসেবে কাজ করে এসব ব্যাপার কতটুকু হ্যান্ডেল করা সম্ভব? তবে শুরু হবে নাকি এসপিওনাজ?
জানতে হলে দেখুন এই মিনি টিভি সিরিজটা।
পার্সোনাল রেটিং - ৮

Sunday, January 22, 2017

Sherlock (2010 - ) Season 4 Finale: The Final Problem

IMDB Rating: 9.2, Rotten Tomatoes: 85%
Starring: Benedict Cumberbatch, Martin Freeman


সুখী পরিবারের ৩ বাচ্চার মধ্যে একমাত্র মেয়েটা অনেকটা একঘরে অবস্থাতে বড় হয়েছে। ছোটবেলায় খেলার সময়েও কেউ তাকে সঙ্গ দিতে চাইতো না। অবহেলা ও কিঞ্চিৎ মানসিক বিপর্যস্ততায় বড় হয়ে ওঠা মেয়েটার মধ্যে এক ধরণের খুনি প্রবৃত্তি দেখা দেয়ায় দুর্গম এক দ্বীপে নির্বাসনে পাঠানো হয় তাকে। গল্পের শুরু এখান থেকে...

সবচেয়ে বড় শত্রুর শেষ ষড়যন্ত্রের নির্মম খেলায় আবেগের কাছে নিজের নিদারুণ পরাজয় মেনে নেয়ার সম্মুখে দণ্ডায়মান শার্লক হোমস।

একদিকে নিজের পরিবার, ছোটবেলা, বন্ধু, ভাই...
অপরদিকে মেয়েটা...

আপনার কাছে কেমন লাগবে জানিনা।
তবে দেখতে পারেন।

Wednesday, January 11, 2017

Sherlock (2010-) Season 4, Episode 2 (The Lying Detective)

IMDB Rating: 9.2, Rotten Tomatoes: 91%
Starring: Benedict Cumberbatch, Martin Freeman


সবচেয়ে প্রিয় বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল নিজের স্ত্রী। আর সেটাই চোখের সামনে দেখতে হল নিজেকে। মানসিকভাবে শেষ হয়ে যাওয়ার জন্য আর কি বাকি থাকে একটা মানুষের জীবনে?

বন্ধুত্বের সম্পর্কে ফাটল, নিজের মেয়ের প্রতি উদাসীনতা, স্ত্রী হারানোর বেদনা সবমিলিয়ে বেশ জটিল একটা সময় পার করতে গিয়ে হঠাৎ অতি জরুরী তলব। নাহ ! বন্ধু নয়, বন্ধুর বাড়ির বাড়িওয়ালী। নেশাগ্রস্থ হয়ে যা খুশি তাই করে যাচ্ছে বন্ধুবর। আর তাই ঠেকানোর জন্য বাড়িওয়ালী এসেছেন তাকে নিয়ে যেতে। কিন্তু সে কি যাবে?

এদিকে খ্যাতির চূড়ায় অবস্থান করা এক মানুষের হাসিমুখের আড়ালে ভয়ংকর খুনির মুখোশটা ধরে ফেলেছে ডিটেকটিভ বন্ধুবর। কিন্তু প্রমাণ কই?

স্বপ্ন, মৃত্যু ও ভালোবাসার এক সমন্বয় এবার পাবেন এই এপিসোডে।
টুইস্টটা একদম শেষে।